কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ এ ০৪:১৮ PM

অবকাঠামো

কন্টেন্ট: পাতা

রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অবকাঠামো আধুনিক ও শিক্ষাবান্ধব। প্রতিষ্ঠানটিতে ১টি ৪ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন, ১টি ৫ তলা বিশিষ্ট একাডেমিক ভবন এবং ২টি ৩ তলা বিশিষ্ট ওয়ার্কশপ ভবন রয়েছে। এছাড়াও বিভিন্ন প্রযুক্তি বিভাগের জন্য আধুনিক ল্যাবরেটরি ও ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, যেখানে শিক্ষার্থীরা হাতে-কলমে কারিগরি শিক্ষা গ্রহণের সুযোগ পায়। প্রতিষ্ঠানে প্রায় ৪,৮০০টি বই সমৃদ্ধ একটি লাইব্রেরি রয়েছে, যা শিক্ষার্থীদের পাঠদান ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ছাত্রীদের আবাসনের জন্য ১টি ৪ তলা বিশিষ্ট ছাত্রীনিবাস রয়েছে, যেখানে প্রায় ১৫০ জন ছাত্রী থাকার সুবিধা পায়। ক্যাম্পাসে বিশুদ্ধ পানীয় জল, বিদ্যুৎ, ইন্টারনেট সুবিধা, মাল্টিমিডিয়া ক্লাসরুম, কমন রুম, নামাজের স্থান, সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ এবং ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বিদ্যমান। প্রতিষ্ঠানটির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম প্রায় ৪০ জন শিক্ষক এবং ৬০ জন কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে পরিচালিত হয়।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন